শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

ভোক্তা অধিকার দিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালি ও সভা

  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৭ বার পঠিত

মেহেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ রোববার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের মিনি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদের সঞ্চালনায় ‘নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তা রাস্তা গড়ে তুলি’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব মৃধা, জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, ক্যাবের সভাপতি রফিকুল আলম, ভোক্তা শাহিনুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভার আগে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের নেতৃত্বে একটি র‌্যালি জেলা প্রশাসকের চত্বর থেকে শুরু হয়। এটি বাদ্যের তালে তালে প্রধান সড়ক প্রদর্শন করে একই স্থানে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com