শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

দিনাজপুরের ‎বিরামপুরে পৌর ছাত্রদলের বাবলু স্মৃতি সংঘের উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল

  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২১ বার পঠিত

‎মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি:

‎দিনাজপুরের বিরামপুরে পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি’র নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মরহুম বাবুল হোসেন বাবলু’র স্মৃতি রক্ষা ও সামাজিক কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে গঠিত “বাবলু স্মৃতি সংঘ” এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম বাবুল হোসেন বাবলু সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মৃত নেতাকর্মীদের রূহের মাগফিরাত কামনায় রবিবার (১৫ মার্চ) বিকেলে পৌর শহরের কোচ স্ট‍্যান্ডে অবস্থিত ওয়ান প্লাস ফার্মেসী চত্বরে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
‎বাবলু স্মৃতি সংঘের সভাপতি রায়হান কবির জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভিপি গোলাম মোরশেদ সৈকতের সঞ্চালনায় দোয়া ও ইফতার পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির খন্দকার, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, যুবদল নেতা হাসানুজ্জামান দেওয়ান হাসান প্রমূখ।
‎এতে জেলা বিএনপি’র সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নূর আলম নূরা, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর শওকত আলী, উপজেলা বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর জোবাইদুল হক জুয়েল, উপজেলা শ্রমিক দলের আহবায়ক এমদাদুল হক, পৌর যুবদলের আহবায়ক তসলিম উদ্দিন মন্ডল, পৌর মহিলা দলের আহবায়ক রেজওয়ানা পারভীন শিমুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান বাবু, ছাত্রদল নেতা ছায়েবীন আলম সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও মহিলা দলের স্থানীয় নেতাকর্মী সহ গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com