শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল?

  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৯ বার পঠিত

বিনোদন ডেস্ক: দিল্লিতে সম্প্রতি অনুষ্ঠিত হানি সিংয়ের কনসার্টে ভিআইপি জোনকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, দু’পক্ষের মধ্যে রীতিমতো ধাক্কাধাক্কি এবং জল ছোড়াছোড়ি পর্যন্ত হয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। পুলিশ আসার পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, শনিবার রাতে ‘মাই ওয়ার্ল্ড ট্যুর’-এর অংশ হিসেবে দিল্লিতে হানি সিংয়ের এই কনসার্টটি আয়োজিত হয়। অনুষ্ঠান শুরুর পর ভিআইপি জোনে প্রবেশ এবং বসার জায়গা নিয়ে একদল দর্শকের সঙ্গে আয়োজকদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং বিশৃঙ্খলা মঞ্চের কাছাকাছি পৌঁছে যায়।

উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ দর্শকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে হানি সিং পারফরম্যান্স বন্ধ করে দেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তিনি আবারও গান শুরু করেন।

বর্তমানে ‘মাই ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন হানি সিং। ভারতের বিভিন্ন শহরে তার কনসার্ট করার কথা রয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২১ মার্চ আহমেদাবাদে তার পরবর্তী শো অনুষ্ঠিত হবে। এরপর ২৮ মার্চ মুম্বাই এবং ৪ এপ্রিল পুনেতে গান গাওয়ার কথা রয়েছে তার।

এই ট্যুরের ধারাবাহিকতায় আগামী ১১ এপ্রিল কোটা, ২৫ এপ্রিল ইন্দোর, ২ মে লখনউ এবং ৯ মে কলকাতায় পারফর্ম করবেন তিনি। ১৬ মে ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠানের মধ্য দিয়ে তার এই ওয়ার্ল্ডট্যুর শেষ হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com