শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির

পটুয়াখালীতে ৭শ’ জনকে প্রধানমন্ত্রীর শাড়ি উপহার

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৫ বার পঠিত

ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দিতে এক মানবিক উদ্যোগে বাউফলে ৭শ’ অসহায় নারীর মুখে হাসি ফুটালেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাওয়া ঈদ উপহার হিসেবে এসব শাড়ি বিতরণের মাধ্যমে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।

আজ দুপুরে উপজেলার কাগজীরপুল এলাকার ইবনে সিনা আউটডোর অডিটোরিয়ামে এসব শাড়ি বিতরণ করা হয়।

শাড়ি পাওয়া কালাইয়া থেকে আসা রশোনা বেগম (৬৫) বলেন, ‘ঈদের আগে এমন উপহার পেয়ে খুব ভালো লাগছে। এতে আমাদের অনেক উপকার হবে।’

নাজিরপুর থেকে আগত রুজিনা আক্তার (৩৭) বলেন, ‘আমরা অনেকেই নতুন কাপড় কিনতে পারি না। এই শাড়িটা আমাদের জন্য বড় সহায়তা।’

ছোট ডালিমা এলাকার জবেদ খাতুন (৭০) বলেন, ‘বয়স হয়েছে, আয়-রোজগার নেই। এই উপহার পেয়ে খুব খুশি হয়েছি।’

বাউফল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাধবী রানী (৩০) বলেন, ‘ধর্ম-বর্ণ না দেখে সবাইকে দেয়া হচ্ছে—এটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।’

৭ নম্বর ওয়ার্ডের পলি রানী (৩৫) বলেন, ‘ঈদের আনন্দটা এখন আমাদের কাছেও পৌঁছাবে, এটাই সবচেয়ে বড় পাওয়া।’

এ বিষয়ে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৭শ’ পিস সিনথেটিক শাড়ি উপহার পাওয়া গেছে। যা প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। পাশাপাশি নিজের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পাওয়া উপহারও পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, অতীতে আওয়ামী লীগের আমলে দলীয় বিবেচনায় ঈদ উপহার বিতরণ হতো। তবে বর্তমানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রকৃত উপকারভোগীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com