শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

তারেক রহমান ছিন্নমূল মানুষদের নিয়ে ভাবেন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৪ বার পঠিত

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, দেশের ছিন্নমূল, অসহায় ও দরিদ্র মানুষদের নিয়ে যিনি ভাবেন, তিনি হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরের অসহায় লোকদের জন্য সাত লাখ টাকা বরাদ্দ দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে প্রত্যেক ব্যাক্তি দুই হাজার টাকা করে পাবেন।

বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দুস্থদের মাঝে নগদ অর্থ প্রদান এবং প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের পূর্বেই আমরা পরিকল্পনা করেছি চাঁদপুরে ইপিজেড করা হবে। তাহলে লোকজনের কর্মসংস্থান সৃষ্টি হবে। কেউ আর বেকার থাকবে না। দরিদ্র লোকের সংখ্যা কমে আসবে। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি প্রতিবন্ধীসহ সমাজের পিছিয়ে পড়া লোকদের পাশে দাঁড়াতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. এন জামিউল হিকমা এবং সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রণি।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী।

চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে অনুষ্ঠানে ১৫টি হুইল চেয়ার, তিনটি ট্রাই সাইকেল এবং ৭ জনকে হেয়ারিং এইড প্রদান করা হয়।

এরপরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তার বরাদ্দকৃত সাত লাখ টাকা ৩৫০ জনের মাঝে দুই হাজার টাকা করে বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com