বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল

ঈদের আগেই ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন প্রায় শতভাগ কারখানায় পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বুধবার রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহমুদ হাসান খান বলেন, আন্তর্জাতিক ও স্থানীয় নানা সংকটের মধ্যেও বিজিএমইএ সদস্য কারখানাগুলো শ্রমিকদের প্রতি দায়বদ্ধতা থেকে তাদের বেতন, ভাতা ও উৎসব বোনাস পরিশোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে। এর ফলে শ্রমিকরা তাদের আইনসম্মত পাওনা বুঝে পেয়েছেন এবং শিল্পাঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে।

তিনি বলেন, সরকার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে সহজ শর্তে বিশেষ ঋণ সুবিধা প্রদান এবং দ্রুত ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় করায় উদ্যোক্তাদের তারল্য সংকট অনেকটাই লাঘব হয়েছে। এতে শিল্পের উৎপাদন কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বিজিএমইএ’র তালিকাভুক্ত কারখানাগুলোর মধ্যে ৯৯ দশমিক ৯১ শতাংশ কারখানায় ফেব্রুয়ারি মাসের বেতন এবং ৯৯ দশমিক ৮১ শতাংশ কারখানায় ঈদ বোনাস পরিশোধ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কয়েকটি কারখানায় পাওনা পরিশোধের প্রক্রিয়া চলমান রয়েছে, যা আজকের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া কোনো আইনগত বাধ্যবাধকতা না থাকলেও প্রায় ৬৪ দশমিক ৩ শতাংশ কারখানা মানবিক বিবেচনায় মার্চ মাসের আংশিক বেতন অগ্রিম হিসেবে শ্রমিকদের প্রদান করেছে।

শিল্পাঞ্চলে যাত্রীদের চাপ কমাতে এলাকাভিত্তিক ধাপে ধাপে ছুটি প্রদান করা হচ্ছে বলেও জানানো হয়। ১৭ মার্চ পর্যন্ত প্রায় ৫০ শতাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং আজ ও আগামীকালের মধ্যে বাকি কারখানাগুলোতেও ছুটি দেওয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com