মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু), মাঠজুড়ে প্রচারণা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬

‘এবার সিনেমা হলে তাপমাত্রা বাড়বে’

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৪ বার পঠিত

বিনোদন ডেস্ক: ঈদকে সামনে রেখে দেশের সিনেমাপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নির্মাতা রায়হান রাফী-এর নতুন ছবি ‘প্রেশার কুকার’। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর থেকেই ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে!

এদিকে সিনেমাটির মুক্তি সামনে রেখে জোর প্রচারণায় নেমেছে সংশ্লিষ্টরা। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার কিছু মুহূর্ত শেয়ার করে নির্মাতা রাফী দিলেন চমকপ্রদ ইঙ্গিত।

তিনি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘আসছে প্রেশার কুকার রান্নাঘর নয়, এবার সিনেমা হলে তাপমাত্রা বাড়বে।’

দর্শক থাকবে একদম প্রেশারে উল্লেখ করে রাফী বলেন, ‘চাপ বাড়বে গল্প ফোটবে আর দর্শক থাকবে একদম প্রেশারে! এই ঈদে নতুন স্বাদের সিনেমা হাসি, টেনশন আর সারপ্রাইজে ভরা একটা এক্সপেরিয়েন্স!’

প্রসঙ্গত, ‘প্রেশার কুকার’ সিনেমাটি গতানুগতিক ধারার বাইরের একটি গল্প হতে যাচ্ছে। যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চারজন প্রভাবশালী নারী চরিত্র। এই চরিত্রে অভিনয় করেছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী।

চার ভিন্ন মেজাজের নারীর রসায়নই এই সিনেমার প্রাণ। সবকিছু ঠিক থাকলে আসছে ঈদুল ফিতরেই সিনেমাটি মুক্তি পাবে দেশের প্রেক্ষাগৃহগুলোতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com