বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

বান্দরবানে সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৬ বার পঠিত

রমজান উপলক্ষে জেলার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার সকালে সেনাবাহিনী-এর বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে সেনা রিজিয়নের সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেডের প্রশিক্ষণ মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে পোলার চাল, মুরগির মাংস, সেমাই, গুড়া দুধ, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজ ও আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের জিটুআই মেজর পারভেজ রহমান। তিনি নিজ হাতে উপকারভোগীদের মাঝে ঈদ সামগ্রী তুলে দেন।

এসময় তিনি জানান, জেলাবাসীর কল্যাণে সেনা রিজিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com