শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’ ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রবিবার সাফের ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত

ভালুকায় বাসের ধাক্কায় নিহত ২, আহত ৬

  • আপডেট টাইম : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১৬ বার পঠিত

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস সামনের তিনটি যানবাহনকে ধাক্কা দিলে দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকার ক্লাবের বাজারে তাফরিদ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনে চলাচলরত একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি ব্যাটারিচালিত রিকশা ও একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুশি আক্তার (৫০) নামে এক নারী নিহত হন। তিনি ত্রিশাল উপজেলার কাশীগঞ্জ গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী।

এ ছাড়া গুরুতর আহত অবস্থায় অজ্ঞাতনামা এক পুরুষকে (প্রায় ৬০) ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. মিনারা আক্তার জানান, দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আহমেদ বলেন, দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। ঘাতক বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com