শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

জ্বালানি তেল পাবেন ডিআরইউ’র সদস্যরা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৪ বার পঠিত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দিয়েছেন রমনা পেট্রোল পাম্পের মালিক ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল হক।

তিনি জানান, আগামীকাল সকাল ৯টা থেকে ডিআরইউ’র সদস্যরা জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন।

নাজমুল হক বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিয়মিত মাঠপর্যায়ে কাজ করতে হয়। নিজস্ব যানবাহনে তাদের যাতায়াত সহজ ও নির্বিঘ্ন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়ার মাধ্যমে রিপোর্টার্স ইউনিটির সদস্যরা এ সুবিধা নিতে পারবেন। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।

বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন মনে করে, এ উদ্যোগ ডিআরইউ’র সদস্যদের কার্যক্রম আরও গতিশীল করবে এবং পেশাগত দায়িত্ব পালনে সহায়ক হবে।

ডিআরইউ সদস্যরা রমনা পেট্রোল পাম্পে গিয়ে পরিচয় দিয়ে এবং নাজমুল হকের ঘোষণার বিষয়টি উল্লেখ করে জ্বালানি তেল নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com