বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব মোকাবিলায় এশিয়া-প্রশান্ত অঞ্চলে সহায়তা দেবে এডিবি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট কাল সঠিক সিদ্ধান্ত নেওয়ায় ঈদে কোথাও সমস্যা হয়নি: অর্থমন্ত্রী বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ মান্না দে’র গান নিয়ে অন্যরকম অনুষ্ঠান জীবন বিশ্বাসের জীবনের জলসাঘরে’ রাজশাহীতে ১৩৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার শুরু আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বের মধ্যে ভারতে সব চেয়ে বেশি যক্ষা রোগের সংখ্যা

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

আজ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতে সাশ্রয়ী স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে এআই-সক্ষম পরিষেবা, ওষুধ শিল্পের সঙ্গে সংযোগ এবং চিকিৎসা শিক্ষাসহ স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন তারা।

আলোচনার সময় উভয় পক্ষ অভিন্ন অগ্রাধিকার ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সক্ষমতা বৃদ্ধি, ওষুধ শিল্পের সঙ্গে সংযোগ, চিকিৎসা শিক্ষা এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

তারা জনস্বাস্থ্য খাতে ভারত-বাংলাদেশ সহযোগিতা সুদৃঢ়করণ, চিকিৎসা-বিষয়ক গবেষণা ও উন্নত চিকিৎসা সেবার ক্ষেত্রে বিনিময়, ক্যান্সার চিকিৎসা, ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি এবং উভয় দেশের জনগণের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে জনকেন্দ্রিক উদ্যোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com