সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে আপনি কাউকে ১০০% খুশি করতে পারবেন না : ভাবনা ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি কুড়িগ্রামে চাকুরী মেলা অনুষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেল, ১২৪ জন। ইরানে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা: পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’, ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে ডিএনসিসির কাউন্সিলর শফিকুলের বিরুদ্ধে দুর্দকের তদন্ত প্রতিবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন

অস্ত্রসহ আটক ২

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯
  • ৩০১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে পৌনে তিন লাখ টাকার জাল নোট, একটি বিদেশি পিস্তল ও ৩৪ রাউন্ড তাজাগুলিসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন- আলমগীর হোসেন (৩৮) ও সুমন চন্দ্র সাহা (৩৬)। র‌্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে।
র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, আটক আলমগীর হোসেনের নামে পূর্বে আদাবর থানায় একটি মামলা রয়েছে।

আটক আলমগীর ও সুমন চন্দ্র জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন যাবত তারা পরস্পর যোগসাজশে জাল টাকার ব্যবসা করে আসছে। ঈদকে কেন্দ্র করে তারা কোরবানির পশুর হাটে জাল নোট ছড়িয়ে দেয়ার চেষ্টা চালিয়ে আসছিল।

এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, তাদের জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এর সঙ্গে জড়িত অন্যদের আটকে চেষ্টা চলছে। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com