শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লিভারপুল ডিফেন্ডার এন্ডি রবার্টসনের সাথে চুক্তি করেছে টটেনহ্যাম তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয় কলমাকান্দায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পিরোজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে কাউন্সিলর প্রার্থী হুমায়ুন কবির শুনু রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক আসমা শাহীন পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবসে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক রাজাপুরের সন্তান তানভীর হাসান সোহেল জমি দখলের অপচেষ্টায় হামলা-ভাঙচুর, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার ছিনাই ইউনিয়ন চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী খন্দকার মাহাবুবুর রহমান তাহিরপুর রাজনীতিতে নতুন আলোচনার নাম আমির হোসাইন

গোপালগঞ্জে ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৫ বার পঠিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ডিজেল মজুদ করে বাজারে সংকট তৈরি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, ২ হাজার লিটার ডিজেল মজুদ করে বাজারে কৃত্তিম তেলের সংকট তৈরি করায় পাটগাতী বাসস্ট্যান্ডের আল আমিন স্টোরের মালিক আহাদ শেখকে পেট্রোলিয়াম আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, যে ব্যবসায়ীরা তেল মজুদ করে বাজারে কৃত্তিম তেলের সংকট তৈরি করছেন তাদের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি রয়েছে। তেল মজুদের প্রমাণ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com