সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উৎসবমুখর পরিবেশে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদের জামিন নামঞ্জুর টক্সিক কর্মী হওয়ার লক্ষণগুলো কি আপনার আছে? জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে: প্রতিমন্ত্রী থানায় আসামীর ছবি নিতে গিয়ে সাংবাদিকের মোবাইল ভাঙচুরের অভিযোগ, স্থানীয় সাংবাদিকদের আসামির বিরুদ্ধে ক্ষোভ শেরপুরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা

‘নো ওয়ে আউট’

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯
  • ৩৮৭ বার পঠিত

 

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: সকালে ঘুম থেকে উঠে সাফা কবির দেখেন— সে অপরিচিত এক জায়গায় রয়েছেন। এই স্থানটি যেমন অপরিচিত, তেমনি সামনে দাঁড়িয়ে থাকা জোভান নামে ছেলেটিও তার অপরিচিত। কিন্তু জোভান খুব স্বাভাবিকভাবে সাফার সঙ্গে কথা বলতে থাকে। এমনভাবে কথা বলে যেন সাফা কবির তার স্ত্রী। এজন্য সাফা জোভানকে হুমকি দিয়ে বলেন— যদি তাকে বাসায় যেতে না দেয়া হয় তবে চিল্লাচিল্লি শুরু করবে।

জোভান অনেক বোঝানোর চেষ্টা করে। কিন্তু সাফা কোনো কথাই শুনতে চায় না। আর শুনবেই বা কেন সে তো জোভানকে চিনে না। পরে জোভানের বাবা-মা এসে বুঝিয়ে বলে কিন্তু সাফা জোভানের বাবা-মাকেও চিনেন না। এক পর্যায়ে জোভান অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর জোভান দেখতে পায়— সে একটা রুমে পড়ে আছে। তার পায়ের সঙ্গে শিকল দিয়ে বাঁধা সুটকেস, তার ভেতর এক মেয়ের লাশ। এ দৃশ্য দেখে জোভান ভয়ে কাঁপতে থাকে আর দ্রুত পা থেকে শিকল আলাদা করার চেষ্টা করে। কিন্তু কিছুতেই শিকল ছাড়াতে পারে না। তারপর ঘটতে থাকে নানা ঘটনা।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘নো ওয়ে আউট’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ ফাহমি। নাটকটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির ও ফারহান আহমেদ জোভান।

ঈদের দিন রাত ১১টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে প্রচার হবে নাটকটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com