রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

বান্দরবানে সাময়িক বন্ধ পাম্প চালু করে তেল বিতরণের নির্দেশ এমপির

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৫ বার পঠিত

 বান্দরবানে তেল সংকটে বিপাকে পড়া পর্যটক ও স্থানীয়দের স্বস্তি দিতে সাময়িকভাবে বন্ধ রাখা ফিলিং স্টেশনগুলো পুনরায় চালু করার নির্দেশ দেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

এ সময় তিনি নিজে উপস্থিত থেকে মালিকপক্ষকে দ্রুত তেল বিতরণ কার্যক্রম শুরু করতে নির্দেশনা দেন। এতে দীর্ঘসময় ধরে অপেক্ষমাণ সাধারণ মানুষ ও পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে বান্দরবান শহরের বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে যান তিনি।

এ সময় মোটরসাইকেল, জীপ ও পর্যটকবাহী বিভিন্ন যানবাহন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তেল মজুদ থাকা সত্ত্বেও বেশ কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেন সাচিং প্রু জেরী।

পরিদর্শনকালে উঝমা ওয়েল ফিলিং স্টেশন সীমিত আকারে তেল সরবরাহ করলেও পাহাড়িকা ফিলিং স্টেশনসহ অন্য কয়েকটি পাম্প বন্ধ ছিল।

বিষয়টি জানতে পেরে এমপি তাৎক্ষণিকভাবে ফিলিং স্টেশনে গিয়ে মালিক পক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করেন ও পাম্প খুলে দেওয়ার নির্দেশ দেন। এবং নিজে দাড়িয়ে থেকে পর্যটক ও স্থানীয়দের তেল বিতরণ কার্যক্রম শুরু করেন।

এ সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা পর্যটক ও স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেন। অনেক পর্যটক এমপিকে ধন্যবাদ জানিয়ে হাত মেলান এবং দ্রুত সমস্যার সমাধান করায় সন্তোষ প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, তেল সংকটের কারণে পর্যটন নির্ভর বান্দরবানে ভোগান্তি বাড়ছিল। এমপির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

বান্দরবান ৩০০নং সংসদীয় আসনের এমপি সাচিং প্রু জেরী বলেন, সবাই যেন তেল পায় এ ব্যাপারে কথা হয়েছে। ট্যুরিজমের এ মৌসুমে ট্যুরিস্টদের জন্য তেলের বরাদ্দটা বাড়িয়ে যেন দেয় সে ব্যাপারে তেলের পাম্প মালিকদের বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com