শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আরব আমিরাতে আগুন বিক্ষোভ দমনে জড়িত থাকার অভিযোগে নেপালের সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে নিহত ১ জ্বালানি খাতে নজরদারি জোরদার : ৬২ জেলায় ২৯৩টি মোবাইল কোর্ট জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন কৃষিখাতকে এগিয়ে নিতে সরকার নিরলসভাবে কাজ করছে : সমাজকল্যাণ মন্ত্রী ধামইরহাটে ২২০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ চেক বিতরণ পিরোজপুর দুর্গাপুর ইউনিয়নের (ডেপুলিয়া গ্রামে ) বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো সার্বজনীন বাসন্তী দুর্গাপূজা

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে নিহত ১

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

গতকাল শুক্রবার ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে এক ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। এর আগে ইসরাইলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরাইলের জরুরি সেবাকর্মীরা এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইসরাইলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, ইরানের সর্বশেষ এই হামলায় তেল আবিবে এক ব্যক্তি নিহত হয়েছে। এই হামলার কারণে জেরুজালেমে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে।

এমডিএ জানিয়েছে, ইরানের ওই হামলায় তেল আবিবে ৬৫ ও ৫০ বছর বয়সী আরও দুই ব্যক্তি আহত হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমডিএ আরও জানিয়েছে, দক্ষিণ ইসরাইলি শহর কুসেইফেতে ৩৭ ও ২১ বছর বয়সী দুই ব্যক্তি শেল বা বিস্ফোরণের টুকরোতে আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ম্যাগেন ডেভিড অ্যাডম থেকে প্রকাশিত ছবিতে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থলে জরুরি উদ্ধারকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ছবিতে দেখা যায় একটি প্রধান সড়কের কিছু অংশ নিরাপত্তার কারণে আংশিকভাবে ঘিরে রাখা হয়েছে।

সেনাবাহিনীর শেয়ার করা একটি ভিডিওতে ক্ষেপণাস্ত্র আঘাতের একটি স্থান থেকে হোম ফ্রন্ট কমান্ডের কর্মকর্তা মিকি ডেভিড জানান, একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ক্লাস্টার মিউনিশন (এক ধরনের বিভক্ত বোমা) আঘাত হেনেছে।

ক্লাস্টার বোমা মাঝ-আকাশে বিস্ফোরিত হয় এবং একটি বিস্তৃত এলাকা জুড়ে ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। ইরান ও ইসরাইল এর আগেও একে অপরকে ক্লাস্টার বোমা ব্যবহারের জন্য অভিযুক্ত করেছে।

একজন প্রত্যক্ষদর্শী এএফপি-কে একটি ভিডিও ফুটেজ দিয়েছেন। ওই ভিডিওতে জেরুজালেমের দিকে ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য দেখা যাচ্ছে। এ সময় ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা মধ্য ইসরাইলের বিভিন্ন আঘাতস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে।

এএফপি-র সংবাদদাতারা জানান, তারা ইসরাইল-অধিকৃত পশ্চিম তীরের জেরিকো থেকে বিস্ফোরণের শব্দ এবং জেরুজালেমে বিমান হামলার সাইরেনের শব্দ শুনতে পেয়েছেন।

ইসরাইলের সামরিক বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, ‘কিছুক্ষণ আগে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইসরাইলের ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং এই হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে।’

পরবর্তী এক বার্তায় তারা জানায়, ‘জরুরি অবস্থা মোকাবেলায় নিয়মিত বাহিনীর পাশাপাশি রিজার্ভ উদ্ধারকারী দলগুলো সক্রিয়ভাবে মধ্য ইসরাইলে কাজ করছে।

আজ শনিবার ভোর হতে না হতেই ইসরাইলের সেনাবাহিনী সতর্ক করে জানায়, ইরান থেকে তাদের লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এর আগে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন বলেন, দেশের দুটি বৃহৎ ইস্পাত কারখানা ও পারমাণবিক স্থাপনায় হামলার পর ‘ইসরাইলের অপরাধের জন্য কঠিন মূল্য দিতে হবে।’

সর্বশেষ এই প্রাণহানির ঘটনার আগে, ইসরাইলের জরুরি সেবা ও কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইসরাইলের পক্ষের ১৮ জন সাধারণ নাগরিক হামলায় নিহত হয়েছে।

তারা জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন ইসরাইলি নিহত হয়েছে, যার মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। এছাড়াও একজন ফিলিপাইনীয় পরিচর্যাকারী ও একজন থাই নাগরিক নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com