শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুসহ ৫জন নিহত

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ০ বার পঠিত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার রাত আটটার দিকে জেলার কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচজন হলেন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার পুরাব নিজপাগা গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী নার্গিস (৩৫), তার পুত্র নিরব (১১), নার্গিসের বড় পুত্রের শাশুড়ি দোলা (৩৫), একই এলাকার রাইজেল মিয়ার পুত্র সুলতান (৩২) এবং আবদুর রশিদের কন্যা রিফা (২৫)।

পুলিশ ও বাসটির যাত্রী মায়া (৩০) জানান, তারা শুক্রবার সকাল ১০টার দিকে গাইবান্ধা সাদুল্যাপুর থেকে বাসটিতে করে রওনা দেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিহাতীর ধলাটেংগরে এসে বাসের তেল শেষ হয়ে যায়। তখন বাসটি সেখানে থামিয়ে রেখে তেল আনতে যান বাসের কর্মীরা। এ সময় বাসের যাত্রীরা নেমে আশপাশে ঘোরাঘুরি করছিলেন। হতাহতরা পাশের রেললাইনের উপর বসে বিশ্রাম নিচ্ছিল। রাত আটটার দিকে ঢাকা থেকে সিরাজগঞ্জগামী ট্রেন চলে এলে পাঁচজনই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হয়।

টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির সাব ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, গাইবান্ধার সাদুল্যাপুরের উদ্দেশে ছেড়ে আসা ‘দিগন্ত পরিবহণের’ একটি যাত্রীবাহী বাস পথিমধ্যে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় ধলাটেংগড় এলাকায় থেমে যায়।

তিনি জানান, বাসটি থামিয়ে চালক ও সহকারী তেল সংগ্রহের জন্য নিকটস্থ পাম্পে গেলে যাত্রীদের অনেকে বাস থেকে নেমে নিচে অপেক্ষা করছিলেন। এ সময় বাসের কয়েকজন যাত্রী পাশের রেললাইনের ওপর বসে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় ঢাকা থেকে সিরাজগঞ্জগামী দ্রুতগতির ট্রেন ওই এলাকা অতিক্রম করার সময় লাইনে বসে থাকা পাঁচ যাত্রী কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com