শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণীর মৃত্যুতে এবি পার্টির শোক

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৬ বার পঠিত

 জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সহধর্মিণী, মাউশির সাবেক মহাপরিচালক (ডিজি) ও ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, দিলারা হাফিজ ছিলেন একজন প্রথিতযশা শিক্ষাবিদ, স্নেহশীলা, মহীয়সী ও পরোপকারী ব্যক্তিত্ব। তার জীবন ছিল মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও পারিবারিক আদর্শের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। তার ইন্তেকালে দেশ এক নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ, গৃহিণী ও সমাজসেবীকে হারালো, যা জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সেই সাথে তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি প্রদান করেন।

উল্লেখ্য, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ স্থানীয় সময় দুপুর দেড়টায় ৭৮ বছর বয়সে দিলারা হাফিজ ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার মরদেহ আগামীকাল সন্ধ্যায় দেশে আনা হবে। তিনি স্বামী, এক পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com