শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে উচ্চপর্যায়ের সভা আজ

  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৫ বার পঠিত

দেশে সড়ক দুর্ঘটনা রোধ এবং সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে সরকারের উদ্যোগ জোরদার করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আজ (রবিবার) বৈঠকে করছে।

বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে একটি উচ্চপর্যায়ের সভার আয়োজন করা হয়েছে।

এতে সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত থাকবেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ মার্চ প্রধানমন্ত্রীর নেতৃত্বে সড়ক দুর্ঘটনা রোধ; সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধি এবং ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে জরুরি নির্দেশনা দেওয়া হয়।

ওই বৈঠকের সিদ্ধান্তসমূহের আলোকে এবং বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন; যানজট নিরসন; নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং সার্বিক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার লক্ষ্যে এই সভাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্টরা  জানান, সংশ্লিষ্ট সকল দপ্তর, সংস্থা ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হবে।

সরকার দেশের জনগণকে আশ্বস্ত করতে চায় যে, সড়কে দুর্ঘটনা হ্রাস, যাত্রীসেবার উন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা বৃদ্ধিসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকার বদ্ধপরিকর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com