শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

খেলাকে জিম্মি না করার আহ্বান বিসিবি পরিচালকের

  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১১ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। জাতীয় দলের বাইরে থাকা বহু ক্রিকেটারের আয়ের বড় উৎস এই লিগটি, তবে চলতি মৌসুমে তা মাঠে গড়ানোর সম্ভাবনা এখন শঙ্কার মুখে।

সবশেষ বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ করেন ঢাকার অধিকাংশ ক্লাবগুলো। যে কারণে ডিপিএল ও প্রথম বিভাগ ক্রিকেট লিগে বর্তমান বোর্ডের অধীনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে এখনো অটল ক্লাবের কর্তারা। তবে বিকল্প টুর্নামেন্টে কাজ চালানোর চেষ্টা করেছেন বিসিবি কর্তারা।

বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু খেলাকে জিম্মি না করার অনুরোধ জানিয়ে বলেছেন, ‘আমি একজন সাবেক ক্রিকেটার হিসেবে বলছি, যে যাই হোক, যেই বিবাদই থাকুক, খেলাকে আমরা জিম্মি করতে পারি না। খেলাটা খেলা উচিত খেলার মতো আর অন্যান্য বিবাদ থাকলে আপনি এটা সমাধান করেন। সেটা হচ্ছে এটা আমার একদম ব্যক্তিগত মতামত যে খেলার সাথে অন্য কিছুকে জড়াবেন না।’

মিঠু আরও বলেন, ‘আমার অনুরোধ থাকবে ক্লাবগুলো আছে তাদের কাছে, এটা খেলোয়াড়দের আয়ের উৎস। আমরা তো শুধু বিপিএলে যে কয়জন খেলছে সেটার জন্য না, যে খেলোয়াড়রা শুধু লিগে খেলছে, তাদের আয়ের মাধ্যম এটা। সুতরাং প্রিমিয়ার লিগটা হয়ে যাওয়া উচিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com