রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

মা হওয়ার পর আমি এখন বাঘিনী : কিয়ারা

  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৯ বার পঠিত

বিনোদন ডেস্ক: নতুন বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’। এই ছবিতে দক্ষিণি সুপারস্টার ইয়াশের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। মা হওয়ার পর এটি কিয়ারার অন্যতম বড় কাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, মাতৃত্ব তার জীবন ও দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিয়েছে।

গত বছরের জুলাই মাসে মা হয়েছেন কিয়ারা আদভানি। পর্দায় সাধারণত তাঁকে মিষ্টি ও শান্ত চরিত্রে দেখা গেলেও বাস্তবে তিনি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। কিয়ারা বলেন, মা হওয়ার পর আমি যেন বাঘিনি হয়ে উঠেছি। এখন মনে হয় অনেক কিছুকেই আর গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, আবার সন্তানের জন্য অনেক ছোট বিষয়ও খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

সম্প্রতি ছবির একটি পোস্টার মুক্তি পেয়েছে, যেখানে ইয়াশের কোলে কিয়ারাকে বসে থাকতে দেখা গেছে। পোস্টারটি নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হলেও কিয়ারা বা সিনেমা সংশ্লিষ্ট কেউ তা নিয়ে মাথা ঘামাতে নারাজ।

সিনেমার পরিচালক গীতু মোহনদাস জানান, চিত্রনাট্যের ‘নাদিয়া’ চরিত্রের জন্য শুরু থেকেই তার প্রথম পছন্দ ছিলেন কিয়ারা। পরিচালকের মতে, কিয়ারার অভিনয়ের মধ্যে এক ধরনের মানবিক গভীরতা রয়েছে যা দর্শকদের স্পর্শ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com