রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশের সাক্ষাৎ চট্টগ্রামে হিমাগারে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে চট্টগ্রামে ৬ হাজার লিটার অকটেন মজুদ রেখে পাম্পে বিক্রি বন্ধ, জরিমানা দিনাজপুরের বিরামপুরে দফাদার নিয়োগে চরম অনিয়মের অভিযোগ: পিতা-পুত্র একই পদে, বিধি লঙ্ঘনে ক্ষোভে ফুঁসছে জনতা সরকারি রাস্তার বরাদ্দের টাকা দিয়ে ইউপি সদস্যের বাড়ির রাস্তা নির্মাণ,ইউনণ কারণ দর্শানোর নোটিশ চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী ডিএসইতে সূচকের পতন, লেনদেন ৬৪৬ কোটি টাকা ইনসাফের ভিত্তিতে সংসদ পরিচালনার ওপর গুরুত্বারোপ বিরোধীদলীয় নেতার মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: শামা জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি : ডেপুটি স্পিকার

ডিএসইতে সূচকের পতন, লেনদেন ৬৪৬ কোটি টাকা

  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

ডিএসইতে আজ মোট ৩৯৪টি কোম্পানির ৩১ কোটি ৩ লাখ ৯১ হাজার ৮৬৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

দিনের মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৪৬ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৪৩ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৪৪ দশমিক ১৭ পয়েন্ট কমে ৫২৭২ দশমিক ০৭ পয়েন্টে অবস্থান করছে।

এ ছাড়া ডিএসই-৩০ সূচক ২১ দশমিক ৩২ পয়েন্ট কমে ১৯৯৮ দশমিক ৩৯ পয়েন্টে এবং শরিয়াহ সূচক (ডিএসইএস) ৭ দশমিক ৫৫ পয়েন্ট কমে ১০৬৬ দশমিক ১১ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ২৫০টির ও অপরিবর্তিত রয়েছে ৩০টির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো—একমি পেস্টিসাইড, ওরিয়ন ইনফিউশন, বিডি থাই ফুড, টেকনো ড্রাগ, ডমিনেজ স্টিল, ফাইন ফুডস, সিটি ব্যাংক, সামিট অ্যালায়েন্স পোর্ট, খান ব্রাদার্স পিপি ও শাইনপুকুর সিরামিকস।

দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় রয়েছে—বিডি অটোকারস, বিডি থাই ফুড, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড-১, টেকনো ড্রাগ, আইএফআইসি ১ম মিউচ্যুয়াল ফান্ড, ডেফোডিল কম্পিউটারস, পপুলার লাইফ ১ম মিউচ্যুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড, একমি পেস্টিসাইড ও এবি ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড।

অন্যদিকে দরপতনের শীর্ষে রয়েছে— প্রাইম টেক্সটাইল, এস আলম কোল্ড রোল্ড স্টিল, ওরিয়ন ইনফিউশন, আইসিবি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ মিউচ্যুয়াল ফান্ড-১, ফিনিক্স ফাইন্যান্স, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড-১, অ্যাকটিভ ফাইন, ডিবিএইচ ১ম মিউচ্যুয়াল ফান্ড, আলিফ ইন্ডাস্ট্রিজ ও প্রিমিয়ার ব্যাংক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com