শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে: চসিক মেয়র

  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৬ বার পঠিত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে আরও কার্যকর করতে আধুনিক ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে সংযোগ আরও সহজ ও গতিশীল হবে।

চট্টগ্রাম নগরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিরসনে আজ সোমবার দুপুরে ১৩ নং ওয়ার্ডস্থ নেভী কনভেনশন হল থেকে আকবর শাহ মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন  শেষে তিনি এ কথা বলেন।

মেয়র জানান, প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে (এডিপি অর্থায়নে) বাস্তবায়িতব্য এ প্রকল্পটির আওতায় ২.৯১ কিলোমিটার দীর্ঘ সড়কটি ১৩.৭১ মিটার (প্রায় ৪৫ ফুট) প্রশস্ত করে সম্পূর্ণ বিটুমিনাস কার্পেটিংয়ের মাধ্যমে উন্নয়ন করা হবে। পাশাপাশি পুরো সড়কে ক্যাটস আই স্থাপনসহ পেইন্ট মার্কিং করা হবে। গুরুত্বপূর্ণ স্থানে জেব্রা ক্রসিং, স্পিড লিমিট, বাম ডান নির্দেশক সাইন এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রয়োজনীয় তথ্যসম্বলিত সাইনেজ স্থাপন করা হবে। সড়কের উভয় পাশে সৌন্দর্যবর্ধনে বাগান তৈরি করা হবে।

সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, নির্মাণ কাজে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে তা আমাকে জানাবেন। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। একইসঙ্গে সড়ক সম্প্রসারণে ভূমি ছাড়ার ক্ষেত্রে নগরবাসীর সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত মো. তৈয়ব, প্রকল্প পরিচালক জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী তাসমিয়াহ তাহসিনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com