মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি ৭ জন উদ্ধার নরসিংদী জেলার প্রশাসক হলেন বিএনপি নেতা তোফাজ্জল হোসেন ★বদলগাছীতে র‌্যাবের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক ! মিয়ানমারের জান্তা প্রধান ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ রাঙ্গামাটিতে মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা চাঁদপুরে জাটকা ধরায় ১৭ জেলের জরিমানা ঝালকাঠিতে দোকান পোড়ানোর মামলা করে বিপাকে বাদী, মামলা তুলে নিতে আসামীদের হুমকি ঢাবিতে ‘পরিহারযোগ্য মৃত্যু রোধে আন্তর্জাতিক সচেতনতা দিবস’ পালিত

নরসিংদী জেলার প্রশাসক হলেন বিএনপি নেতা তোফাজ্জল হোসেন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার।

দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

তোফাজ্জল হোসেন মাস্টার প্রায় ২৭ বছর ধরে নরসিংদী জেলা বিএনপির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং দলীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। বিএনপির দুঃসময়ে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ ছাড়া, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবেও তিনি আলোচনায় ছিলেন।

স্থানীয় রাজনৈতিক মহলে তার এই নিয়োগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে এবং জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা সবার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com