মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে তৃতীয় ধরলা সেতুর নির্মাণের দাবিতে মানববন্ধন লিগ্যাল এইডে ৩০,৩৯৫ জনকে সরকারি খরচায় আইনি সেবা প্রদান বাউবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে ঢাকা আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সৌজন্য সাক্ষাৎ ময়মনসিংহে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড নিয়ে জেলা কমিটির সভা অনুষ্টিত চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন জাপানের গাজীপুরে মজুত করা ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি ৭ জন উদ্ধার নরসিংদী জেলার প্রশাসক হলেন বিএনপি নেতা তোফাজ্জল হোসেন ★বদলগাছীতে র‌্যাবের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক !

লিগ্যাল এইডে ৩০,৩৯৫ জনকে সরকারি খরচায় আইনি সেবা প্রদান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ০ বার পঠিত

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ৩০ হাজার ৩৯৫ জনকে সরকারি খরচে আইনি সেবা দেওয়া হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)- এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত লিগ্যাল এইডের সামগ্রিক কার্যক্রমের বিস্তারিত তথ্য এতে তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড- এর যাত্রা শুরু হয়। শুরু থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মোট ৩০ হাজার ৩৯৫ জন এ অফিসের মাধ্যমে সেবা পেয়েছেন। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড এর মাধ্যমে ৩ হাজার ৩৮৫টি মামলায় সরাসরি আইনি সহায়তা প্রদান করা হয়েছে। নিষ্পত্তি হয়েছে ২ হাজার ৩২২টি মামলা।

আর্থিকভাবে অস্বচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com