শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

বরিশালে চরমোনাই ঘাটে লঞ্চডুবি

  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পঠিত

জেলার সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে ঘাটে অবস্থান করা একটি লঞ্চ ডুবে গেছে। আজ বুধবার দুপুর ১২ টার দিকে এ লঞ্চডুবির ঘটনা ঘটে।

ডুবে যাওয়া এমভী মানিক ৪ লঞ্চটি গতকাল মঙ্গলবার রাতে চরমোনাই মাহফিলে যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ থেকে চরমোনাই’র উদ্দেশ্যে ছেড়ে আসে। লঞ্চটি ভোর রাতে যাত্রী নামিয়ে দিয়ে ঘাটে অবস্থান করছিলো। ভাটার কারণে পানি কমে গেলে লঞ্চের পেছনের দিকটা আটকে গিয়ে লঞ্চটি ডুবে যায়। তবে এসময় কোনো যাত্রী বা লঞ্চ সংশ্লিষ্ট কেউ ভেতরে না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

লঞ্চ সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শীদের মতে লঞ্চটি মজবুত করে বেধে না রাখায় পানি কমে যাওয়ার সাথে সাথে এ দুর্ঘটনা ঘটতে পারে। লঞ্চের ভেতরে রাখা মুসল্লিদের বেশকিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছেন, চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ।

উল্লেখঃ গত বৃহস্পতিবার দুপুরে উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com