বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

কুমিল্লায় খাবার হোটেলের দেয়াল ধসে এক বৃদ্ধের মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পঠিত

জেলার চান্দিনা উপজেলায় একটি খাবার হোটেলের দেয়াল ধসে আব্দুস সামাদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাগুর বাসস্ট্যান্ড সংলগ্ন বাগুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আব্দুস সামাদ দেবিদ্বার উপজেলার শাকতলা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ওই হোটেলের মালিক মিজানুর রহমানের শ্বশুর বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালেই জামাতার হোটেলে যান আব্দুস সামাদ।

ঘটনার সময় তিনি হোটেলের ক্যাশ টেবিলে বসা ছিলেন। এ সময় হঠাৎ করেই হোটেলের একটি জরাজীর্ণ দেয়াল ভেঙে তার ওপর পড়ে। এতে দেয়ালের  নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে নামেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়দের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করা হয় এবং স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বল দেয়াল ধসে পড়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com