শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

মধ্যপ্রাচ্য যুদ্ধ : সর্বশেষ পরিস্থিতি

  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ০ বার পঠিত

মধ্যপ্রাচ্য যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিচে তুলে ধরা হলো:

ইসরাইলে ইরানের মিসাইল হামলা

ইসরাইলি সামরিক বাহিনী শনিবার জানায়, তারা ইরান থেকে ছোড়া মিসাইল শনাক্ত করেছে। গত ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বোমাবর্ষণ শুরু হওয়ার পর তেহরান তাদের প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছে। ইসরাইলি বাহিনী টেলিগ্রামে জানায়, হুমকি মোকাবিলায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমান ভূপাতিত করার দাবি ইরানের

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, তাদের সেনাবাহিনী পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় একটি সামরিক জেট বিমান ভূপাতিত করেছে। ওয়াশিংটন তাৎক্ষণিকভাবে এই খবরের সত্যতা নিশ্চিত বা অস্বীকার করেনি। তবে মার্কিন সংবাদমাধ্যম বলছে, ওই বিমানের পাইলটকে উদ্ধার করা হয়েছে।
প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সিরিয়ায় নিহত ১

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশে ইসরাইলি হামলায় একজন নিহত হয়েছেন। এলাকাটি ইসরাইল অধিকৃত গোলান মালভূমির কাছে অবস্থিত।

সানা নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরাইলি ট্যাংকের গোলার আঘাতে ওই ব্যক্তি নিহত হন। তবে রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, একটি গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

সংযুক্ত আরব আমিরাতে নিহত ১

আবুধাবির একটি গ্যাস কারখানায় অগ্নিকাণ্ডে এক মিশরীয় নাগরিক নিহত এবং চারজন আহত হয়েছেন। সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, আকাশপথে আসা হামলা ঠেকানোর সময় ওপর থেকে পড়া ধ্বংসাবশেষের কারণে এই আগুন লাগে। আহতদের মধ্যে দুইজন মিশরীয় এবং বাকিরা পাকিস্তানি।

বিমানের খোঁজ ও ট্রাম্পকে অবহিতকরণ

ইরানে মার্কিন সামরিক বিমান ভূপাতিত হওয়ার পর হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। নিখোঁজ ক্রুদের উদ্ধারে বড় ধরনের অভিযান শুরু হয়েছে। মার্কিন গণমাধ্যম বলেছে, একজন ক্রুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এদিকে ইরানের কর্তৃপক্ষ দেশটির দক্ষিণ-পশ্চিমের দুর্গম এলাকার বাসিন্দাদের ওই বিমানের ক্রুদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছে।

লেবাননের বিশ্ববিদ্যালয়গুলোতে সতর্কতা

লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস এক সতর্কবার্তায় জানায়, ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলো দেশটির বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের যুদ্ধ চলছে। রাজধানী বৈরুতের প্রাণকেন্দ্রে অবস্থিত আমেরিকান ইউনিভার্সিটি অফ বৈরুতসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মার্কিন প্রতিষ্ঠান সেখানে রয়েছে।

ট্রাম্পের ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট

প্রেসিডেন্ট ট্রাম্প ২০২৭ সালের জন্য ১.৫ ট্রিলিয়ন ডলারের বিশাল প্রতিরক্ষা বাজেটের অনুমোদন চেয়েছেন। ইরান যুদ্ধ এবং বিশ্বব্যাপী নিরাপত্তা রক্ষার ক্রমবর্ধমান ব্যয় মেটাতে এই বিশাল অঙ্কের বাজেট চাওয়া হয়েছে। প্রস্তাবিত এই বাজেট পাস হলে পেন্টাগনের খরচ এক বছরেই ৪০ শতাংশ বাড়বে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ বৃদ্ধি।

আহত ৩ জাতিসংঘ শান্তিরক্ষী
লেবাননে অবস্থানরত জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী (ইউনিফিল) জানায়, একটি বিস্ফোরণে তাদের তিন শান্তিরক্ষী আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এক সপ্তাহের মধ্যে এটি এ ধরণের তৃতীয় ঘটনা। লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকায় ইসরাইল ও হিজবুল্লাহর যুদ্ধের মধ্যে ইউনিফিল মোতায়েন রয়েছে।

জরুরি যুদ্ধবিরতির আহ্বান

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ফোনে আলাপকালে মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

ক্রেমলিন জানিয়েছে, উভয় নেতাই মনে করেন এই যুদ্ধ শুধু আঞ্চলিক নয়, বরং জ্বালানি, বাণিজ্য ও লজিস্টিকসসহ বিশ্বজুড়ে নেতিবাচক প্রভাব ফেলছে।
বৈরুতে নতুন করে হামলা

ইসরাইলি সেনাবাহিনী ‘সন্ত্রাসীদের আস্তানা’ লক্ষ্য করে হামলার কথা বলার কয়েক ঘণ্টা পরই বৈরুতের দক্ষিণাঞ্চলে নতুন করে আক্রমণ চালিয়েছে। হামলার আগে ওই এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এএফপি প্রতিনিধি জানান, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ওই এলাকায় ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

হরমুজ প্রণালী দিয়ে ট্যাঙ্কার পারাপার

ইরানের কঠোর নিয়ন্ত্রণের মধ্যেই জাপানি মালিকানাধীন একটিসহ তিনটি তেলের ট্যাঙ্কার ওমানের উপকূল ঘেষে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। সামুদ্রিক যান চলাচলের তথ্য অনুযায়ী, ট্যাঙ্কারগুলো ওমানের মুসান্দাম উপদ্বীপের খুব কাছ দিয়ে যাতায়াত করেছে, যা একটি বিরল রুট হিসেবে পরিচিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com