শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ইমন-মোস্তাফিজে ভর করে লাহোরের জয় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে জাতীয় সীরাত প্রতিযোগিতা রাজধানীর কেরানীগঞ্জে গ্যাস লাইটার তৈরির কারখানায় আগুন আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে একই পরিবারের নিহত ৮ ৩০ উপজেলায় বিশেষ হাম টিকাদান কার্যক্রম শুরু রবিবার হাম রোগের চিকিৎসার খোঁজ নিতে রামেক হাসপাতালে রাসিক প্রশাসক পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেনকে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সংবর্ধনা ‎ টাঙ্গাইলে তেল মজুদ করায় দুই ব্যবসায়ীকে জরিমানা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে সরকার

ইমন-মোস্তাফিজে ভর করে লাহোরের জয়

  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ০ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: পারভেজ হোসেন ইমনের বিধ্বংসী ব্যাটিং আর মোস্তাফিজুর রহমানের জোড়া উইকেটে ভর করে দারুণ জয় পেল লাহোর কালান্দার্স। মুলতান সুলতান্সকে হারিয়েছে ২০ রানে।

পিএসএলে শুক্রবার মুখোমুখি হয় লাহোর কালান্দার্স ও মুলতান সুলতান্স। এই ম্যাচেও লাহোরের একাদশে জায়গা ধরে রাখেন পারভেজ হোসেন ইমন ও মোস্তাফিজুর রহমান।

গতরাতে চলতি আসরে নিজেদের তৃতীয় ম্যাচে মুলতান সুলতানের বিপক্ষে ২০ রানে জয় পেয়েছে লাহোর। ব্যাট হাতে ইমন ১৯ বলে ৪৫ এবং বল হাতে মুস্তাফিজ ২ উইকেট নেন।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচটি ১৩ ওভারে নির্ধারিত হয়। টস হেরে প্রথমে ব্যাট করতে নামা লাহোরকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার মোহাম্মদ নাইম ও ইমন। ৫ ওভারে ৮৬ রান যোগ করেন তারা। ষষ্ঠ ওভারের প্রথম বলে ইমনের বিদায়ে প্রথম উইকেট হারায় লাহোর। ৫টি ছক্কা ও ২টি চারে ১৯ বলে ৪৫ রান করেন ইমন।

ইমন ফেরার পর নাইমের হাফ-সেঞ্চুরি ও আব্দুল্লাহ শফিকের ঝড়ো ইনিংসের কল্যানে ১৩ ওভারে ৫ উইকেটে ১৮৫ রান তুলে লাহোর।

৪টি করে চার-ছক্কায় ২৮ বলে ৬০ রান করেন নাইম। ১৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন শফিক।

জবাবে ৫০ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে মুলতান। এসময় ১ উইকেট নেন মুস্তাফিজ। মিডল অর্ডারে শান মাসুদ ও অধিনায়ক অ্যাস্টন টার্নারের ঝড়ো ইনিংসে লড়াইয়ে ফিরলেও, শেষ পর্যন্ত ১৩ ওভারে ৫ উইকেটে ১৬৫ রানের বেশি করতে পারেনি মুলতান।

টার্নার ২টি চার ও ৫টি ছক্কায় ২২ বলে অনবদ্য ৫২ রান করেন টার্নার। মাসুদ ১৮ বলে ৪৪ ও আরাফাত মিনহাস ১১ বলে ২৫ রান করেন। ৩ ওভার বল করে ৩৭ রানে ২ উইকেট নেন মুস্তাফিজ।

৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ইমন-মুস্তাফিজের লাহোর। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মুলতান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com