রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) ওই টিনশেড কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, কারখানার ভেতরে আরও কোনো মরদেহ আছে কি না তা খুঁজে বের করতে তল্লাশি চলছে।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর ১টা ১১ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়, এবং ১টা ১৩ মিনিটে প্রথম দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান ও ডাম্পিং কার্যক্রম চালাচ্ছেন।