শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণে ঢাকা শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পঠিত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রবেশপত্র বিতরণের বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড|

বোর্ড কর্তৃপক্ষ সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পরীক্ষা শুরুর অন্তত ৭ দিন আগে পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে|

আজ বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়|

আদেশে জানানো হয়েছে, এসএসসি পরীক্ষা-২০২৬-এর প্রবেশপত্র ইতোমধ্যে বোর্ড থেকে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের কাছে হস্তান্তর করা হয়েছে| শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের (প্রধান শিক্ষক/অধ্যক্ষ) নিজ নিজ কেন্দ্র সচিবের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে|

এতে আরও বলা হয়, পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এবং সম্ভাব্য জটিলতা এড়াতে পরীক্ষা শুরুর কমপক্ষে এক সপ্তাহ আগেই বিতরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে| বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে বিবেচনা করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে|

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com