শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শার্শা বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক তাহিরপুরে শুকনো নদীতে নৌকায় পারাপার, ভাড়া আদায়ের অভিযোগে সমালোচনার ঝড় উলিপুর রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন ধামইরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুর রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি প্রেসক্লাবের নিন্দা কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ দিনাজপুরের বিরামপুরে উপজেলার কুন্দনহাটে প্রকাশ্যে হামলা, টাকা মোবাইল ছিনতাইয়ের অভিযোগ: যুবক হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে নানা অভিযোগে প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি বিশেষ সম্মাননা দেওয়া হবে প্রয়াত কারিনাকে

সুকেশ চন্দ্রশেখরের জামিন, আলোচনায় আবারও জ্যাকুলিনের সঙ্গে সম্পর্ক

  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পঠিত

বিনোদন ডেস্ক: বলিউডের বহুল আলোচিত নাম সুকেশ চন্দ্রশেখর ও জ্যাকুলিন ফার্নান্ডেজের সম্পর্ক আবারও আলোচনায় উঠে এসেছে। ২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতি মামলার আসামি সুকেশ চন্দ্রশেখরকে জামিন দিয়েছেন দিল্লির একটি আদালত।

সেখান থেকেই প্রেয়সী জ্যাকুলিন ফার্নান্দেজের জন্য প্রেমের বার্তা পাঠান তিনি পাশাপাশি দামি উপহারও। অবশেষে সেই আলোচিত এই প্রেমিকের ইচ্ছা পূরণ হতে চলেছে।

২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতি মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরকে জামিন দিয়েছেন দিল্লির একটি আদালত।

আনন্দবাজারের প্রতিবেদন অনযায়ী, মঙ্গলবার (৭ এপ্রিল) আদালতের পক্ষ থেকে জানানো হয়, বিচার প্রক্রিয়া চলাকালীন নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি কাউকে আটকে রাখা হলে তার ব্যক্তিগত স্বাধীনতা ও মৌলিক অধিকার লঙ্ঘিত হয়।

এই যুক্তিতেই ৫ লাখ টাকার ব্যক্তিগত বন্ড জমা দেওয়ার শর্তে সুকেশের জামিন মঞ্জুর করা হয়। তদন্তকারী সংস্থাগুলোর মতে, সুকেশের এই প্রতারণা চক্রের জাল ছিল সুদূরপ্রসারী। বছরের পর বছর ধরে তদন্ত চললেও তার অপরাধের পরিধি নিয়ে এখনও নতুন নতুন তথ্য উঠে আসছে।

তবে জামিন পেলেও এখনই কারাগার থেকে মুক্তি মিলছে না সুকেশের। তার বিরুদ্ধে  বিভিন্ন স্থানে মোট ৩১টি ফৌজদারি মামলা রয়েছে। যার মধ্যে ২৬টি মামলায় জামিন পেলেও এখনও ৫টি মামলার বিচার ও আটকাদেশ বহাল রয়েছে।

এদিকে জ্যাকুলিন নিজেকে এই চক্রের ‘শিকার’ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন জানিয়েছিলেন, তবে দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। আদালতের এই সাম্প্রতিক রায়ে সুকেশের জন্য স্বস্তি মিললেও জ্যাকুলিন ও সুকেশের এই অধ্যায় জল কতদূর গড়ায়, এখন সেটাই দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com