শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

বদলগাছীতে শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময়

  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পঠিত

নওগাঁর বদলগাছী উপজেলায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা করেছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে জেলার বদলগাছি উপজেলার কোলা আদর্শ ডিগ্রি কলেজে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

আলোচনায় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, মাদক মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে। সেই সাথে ধ্বংস করে সেই মানুষের ভবিষ্যৎ ও সম্ভাবনা। এটি পরিবার, সমাজ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে, বাড়ায় অপরাধ। ফলে এই মাদক রোধে সবাইকে সচেতন হতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্য পুলিশ সুপার বলেন, শিক্ষার্থীরা নিজেরা মাদক থেকে দূরে থেকে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে পারে সহপাঠীদের মাঝে। সেইসাথে সঠিক তথ্য প্রচার, বন্ধুদের সতর্ক করা এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার মাধ্যমে তারা মাদক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেমন, বন্ধু বা সহপাঠীদের কেউ মাদকের সাথে জড়ালে তাকে সচেতন করা এবং প্রয়োজন হলে শিক্ষক বা অভিভাবকদের জানানো তাদের তাদের দায়িত্ব। নিজেদের সুস্থ জীবনযাপন, খেলাধুলা ও সৃজনশীল কাজে যুক্ত রেখে তারা অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারে। মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণই হতে পারে সবচেয়ে বড় শক্তি। মাদকের পাশাপাশি শিক্ষার্থীদের সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন থাকতে হবে।

মতবিনিময় সভায়, কোলা আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তাফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: মাকসুদুর রহমান, বদলগাছি থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমানসহ অত্র স্কুল কলেজ এর শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com