শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’ ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রবিবার সাফের ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত ইরানি ড্রোন-রাডার স্টেশনে যুক্তরাষ্ট্রের হামলা লিভারপুল ডিফেন্ডার এন্ডি রবার্টসনের সাথে চুক্তি করেছে টটেনহ্যাম তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

রাজধানীতে অভিযানে দালাল চক্রের ৬ জনের কারাদণ্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পঠিত

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

আজ সকাল সাড়ে ৯টা  থেকে সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং পার্শ্ববর্তী ব্যাংকে টাকা জমা দেওয়া প্রার্থীদের পাসপোর্ট ফরম পূরণ, ফরম সত্যায়ন, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র, এমনকি টাকার বিনিময়ে ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার কথা বলে প্রতারণা করে।

সে কারণে র‌্যাব-২ এর আভিযানিক দল ও র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. যুবায়ের এর পরিচালনায় দালাল চক্রের ছয়জনকে গ্রেফতার করেন।

আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com