শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

হাইওয়েতে সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে: সড়ক মন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পঠিত

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা কমাতে সড়ক ও জনপথ অধিদপ্তর বিভিন্ন ধাপে ইঞ্জিনিয়ারিং, এনফোর্সমেন্ট, প্রযুক্তি ও ব্যবস্থাপনা ভিত্তিক নানা পদক্ষেপ নিয়েছে।

তিনি আজ সংসদে টাঙ্গাইল-৭ আসনের সরকারি দলের সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

শেখ রবিউল আলম আরো জানান, বাংলাদেশের সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা কমাতে ব্ল্যাক স্পট চিহ্নিতকরণ এবং দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে জ্যামিতিক উন্নয়ন, রাস্তা সরলীকরণ করা, সাইন-সিগনাল, মার্কিং ইত্যাদি বসানো হচ্ছে। রোড ফার্নিচার উন্নয়ন-গার্ডরেল, ডেলিনিয়েটর, স্পিড ব্রেকার, সাইনবোর্ড ইত্যাদি বসানো এবং পথচারী নিরাপত্তা ব্যবস্থা-বাজার/হাট এলাকায় ওভারপাস, ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং, সার্ভিস রোড নির্মাণ হচ্ছে।

তিনি জানান, ধীরগতির যানবাহনের জন্য সড়কের পাশে প্রশস্ত শোল্ডার বা আলাদা লেন রাখা হয়েছে এবং  আধুনিক প্রযুক্তির ব্যবহার-এর অংশ হিসেবে আইটিএস- ইন্টিলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে সিসিটিভি ক্যামেরা, ভেহিক্যাল ডিটেকশন সিস্টেম (ভিডিএস), স্পিড এনফোর্সমেন্ট সিস্টেম যা বর্তমানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চালু করা হয়েছে। ভবিষ্যতে সারা দেশের মহাসড়কে এই প্রযুক্তি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী বলেন, দুর্ঘটনা বিশ্লেষণ, পরিকল্পনা ও সমন্বয়ের জন্য বিশেষ ইউনিট- রোড ডিজাইন এন্ড সেফটি সার্কেল গঠন করা হয়েছে এবং দুর্ঘটনা রোধে-কুমিল্লার নিমসার, সিরাজগঞ্জের পাঁচলিয়া, মাগুরার লক্ষ্মীকান্দর ও হবিগঞ্জের জগদীশপুরে দূরপাল্লার চালকদের জন্য চারটি বিশ্রামাগার নির্মাণ করা হয়েছে। এসব বিশ্রামাগারে রয়েছে শয়নকক্ষ, গোসলখানা, পার্কিং, ক্যান্টিন, চিকিৎসাকক্ষ ও বিনোদনকেন্দ্রসহ আধুনিক সুবিধা।

এছাড়া, পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর উদ্যোগে দেশের সড়ক/মহাসড়কে চলাচলরত গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জিপিএস প্রযুক্তি চালু হলে গণপরিবহনের অবস্থান ও গতি সহজে পর্যবেক্ষণ করা যাবে। ফলে সড়কে যত্রতত্র থামিয়ে যাত্রী ওঠানামা করা ও অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়ম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এছাড়া কোন গণপরিবহন সড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম ও ট্রাফিক আইন অমান্য করলে স্বয়ংক্রিয়ভাবে তার রেকর্ড সংরক্ষণ এবং সংশ্লিষ্ট পরিবহনের চালক ও মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com