শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

ঈদের ৫ জামাত বায়তুল মোকাররমে

  • আপডেট টাইম : রবিবার, ১১ আগস্ট, ২০১৯
  • ৩২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: পবিত্র ঈদুল আজহা আগামীকাল। এ দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। ইসলামিক ফাউন্ডেশন বিষয়টি নিশ্চিত করেছে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী, দ্বিতীয় জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম, তৃতীয় জামাতে জামিয়া শাবইয়্যাহ মালিবাগ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সিবগাতুল্লাহ নূর, চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে আল আযহার একাডেমির প্রিন্সিপাল ড. মাওলানা আবদুল কাইয়ূম আযহারী।

এদিকে পবিত্র ঈদুল আজহার জামাত নির্বিঘ্ন করতে জাতীয় ঈদগাহ এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকে ঘিরে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১০ আগস্ট) সকালে জাতীয় ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার জানান, প্রতিটি এলাকার ঈদের জামাতকে ঘিরে বিশেষ নিরাপত্তা থাকবে। এছাড়া থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরা, ডগ স্কোয়াড, প্রবেশ গেইটে আর্চওয়ে, ওয়াচ টাওয়ারসহ পোশাকধারী এবং সাদা পোশাকে কয়েকস্তরের নিরাপত্তা বলয়। এ সময় মুসল্লিদের শুধুমাত্র জায়নামাজ এবং ছাতা ছাড়া অন্যকিছু বহন না করার অনুরোধ জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com