রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডোপ টেস্টে পজিটিভ ভারোত্তোলক মাবিয়া দুই বছর নিষিদ্ধ সমন্বিত উদ্যোগে হামসহ সকল সংক্রামক রোগ নিয়ন্ত্রণ সম্ভব : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বিএনপি কর্মী মকবুল হত্যা : সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২ দিনের রিমান্ডে ঢাবি’র বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা সকাল ৯টায় শুরু মুস্তাফিজ-রিশাদরা ফিরেছেন, শরিফুল-নাহিদের জন্য অপেক্ষা ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মামুন-নাসের ফের রিমান্ডে হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা বৈশাখে ঘুরতে যাবেন কোথায়, মেলা বসবে যেসব জায়গায়

মুস্তাফিজ-রিশাদরা ফিরেছেন, শরিফুল-নাহিদের জন্য অপেক্ষা

  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ট্রলির ওপর বেশ কটি ব্যাগ স্তুপ করে রাখা হয়েছে উঁচু দালানের মতো করে। সেটির আড়ালেই মুখ লুকানোর চেষ্টা করলেন মুস্তাফিজুর রহমান। বিমানবন্দরে ট্রলি ঠেলে বেরিয়ে আসার সময় ক্যামেরার সামনে এভাবেই মজা করলেন অভিজ্ঞ পেসার। মনটা তার ফুরফুরে থাকারই কথা। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বেশ ভালো বোলিং করেই যে ফিরলেন!

এর ফলে পিএসএলের নির্ধারিত ম্যাচ খেলতে আরও একদিন পাকিস্তানে থাকার অনুমতি পেয়েছেন শরিফুল ও রানা।

প্রথম দফায় ১২ এপ্রিল পর্যন্ত রানা ও শরিফুলকে পিএসএল খেলার জন্য অনাপত্তিপত্র দিয়েছিল বিসিবি। তবে আগামীকাল পেশোয়ার জালমির ম্যাচ থাকায় এই দুজনের অনাপত্তিপত্র একদিন বাড়ানো জন্য বিসিবিকে অনুরোধ করে পিসিবি। তাতে সাড়া দিয়েই একদিনের জন্য অনাপত্তি বাড়ানো হয়েছে।

১৪ এপ্রিল দেশে ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন রানা ও শরিফুল। আগামী ১৭ তারিখ থেকে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। এরপর আছে টি-টোয়েন্টি সিরিজও। এই দুই সিরিজ খেলার পর প্রয়োজন হলে আবারও পিএসএল খেলতে পাকিস্তান যাবেন রানা-তামিম-শরিফুল-রিশাদরা।

এর আগে ২১ তারিখ পর্যন্ত অনাপত্তিপত্র পত্র থাকলেও চোট লাগে পেয়ে দেশে ফিরেছেন পারভেজ হোসেন ইমন। কাঁধের লিগামেন্টে চোট পেয়েছেন তিনি। তার পিএসএল দলের ফিজিও বিসিবিতে জানিয়েছেন, মাঠে ফিরতে তিন সপ্তাহের মতো সময় লাগতে পারে এই ব্যাটসম্যানের। আজ পরীক্ষা করে দেখবেন বিসিবির ফিজিওরা। এরপরই বোঝা যাবে, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন কিনা।

রিশাদ হোসেন এবারের আসরে চার ম্যাচে নিয়েছেন মাত্র ২ উইকেট। আর শরিফুল-নাহিদের সঙ্গে পেশোয়ার জালমিতেই ছিলেন তানজিদ হাসান তামিম। তবে দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার গিয়ে কোনো ম্যাচেই সুযোগ হয়নি তার। ইমন কালান্দার্সের হয়ে প্রথম দুই ম্যাচে ১২ ও ১৪ রানে আউট হলেও তৃতীয় ম্যাচে পাঁচ ছক্কায় ১৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন পারভেজ। তবে চোট পাওয়ায় আগেভাগেই ফিরতে হলো তাকে।

জালমির হয়ে প্রথম দুই ম্যাচে উইকেট না পেলেও পরের দুই ম্যাচে দুটি উইকেট নিয়েছেন শরিফুল। নাহিদের শুরুটাও ছিল হতাশাজনক। প্রথম ম্যাচে তিন ওভারে রান দিয়েছিলেন ৩০। পরের দুই ম্যাচে আগুনে বোলিংয়ে শিকার করেছেন পাঁচ উইকেট। আর লাহোর কালান্দার্সের হয়ে পাচ ম্যাচ খেলে নিয়েছেন ছয় উইকেট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com