শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

ডোপ টেস্টে পজিটিভ ভারোত্তোলক মাবিয়া দুই বছর নিষিদ্ধ

  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পঠিত

ডোপ টেস্টে পজিটিভ হয়ে দুই বছরের জন্য আন্তর্জাতিক ও ঘরোয়া সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা ভারোত্তোলক এবং এসএ গেমসে টানা দুইবারের স্বর্ণজয়ী তারকা মাবিয়া আক্তার সীমান্ত। ওয়ার্ল্ড এন্টি-ডোপিং এজেন্সি (ওয়াডা) এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) কিংবা এশিয়ান অলিম্পিক কাউন্সিলের (ওসিএ) আওতায় প্রতিযোগিতাগুলোতে ক্রীড়াবিদদের ডোপ টেস্ট করা হয়। গত বছর নভেম্বরে ইসলামিক সলিডারিটি গেমস শুরুর আগে মাবিয়ার নমুনা ২৯ অক্টোবর ঢাকায় সংগ্রহ করা হয়। নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সেই নমুনায় ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মাবিয়াকে সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। ২০২৫ সালের ২৯ অক্টোবর থেকে এই শাস্তি কার্যকর হয়েছে।

নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করার কথা জানিয়েছেন মাবিয়া। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘বৃহস্পতিবার অলিম্পিক থেকে আমি চিঠি পেয়েছি। ১৪ দিনের মধ্যে আপিল করতে হবে এমনটা চিঠিতে লেখা আছে। আমি আপিল করব।’

ইসলামিক সলিডারিটির গেমসের আগে মাবিয়ার যে নমুনা সংগ্রহ করা হয়েছিল সেই নমুনায় নিষিদ্ধ ‘ডাইইউরেটিক্স’ ঔষধের উপস্থিতি পাওয়া যায়। এটি মূলত এমন এক ধরনের ঔষধ, যা শরীর থেকে অতিরিক্ত পানি ও লবণ বের করে দেয়। এটি দ্রুত ওজন কমাতে সহায়ক হলেও খেলাধুলায় এটি সম্পূর্ণ নিষিদ্ধ।

মাবিয়ার দাবী তিনি গোপনে কিছু করেননি। চিকিৎসকের পরামর্শ নিয়েই তিনি সব ঔষধ সেবন করেছেন। এ সংক্রান্ত সব ধরনের প্রেসক্রিপশনও তার কাছে আছে বলে তিনি জানিয়েছেন।

২০১৬ ও ২০১৯ এসএ গেমসে স্বর্ণজয়ী মাবিয়া বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একটি উজ্জ্বল নাম। নিষেধাজ্ঞার কারনে মানসিক ভাবে কিছুটা বিপর্যস্ত হলেও নিজেকে আবারও ভারোত্তোলনের মঞ্চে ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ২৬ বছর বয়সী মাবিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com