শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

ঝালকাঠিতে তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক

  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পঠিত

 জেলা তথ্য অফিসের উদ্যোগে ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিড়ি ইউনিয়নের সুলতানপুর সিকদার বাড়িতে সোমবার সকাল ১১টায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার লেলিন বালা। চামটা বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বন্ধন মহিলা কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ফাতিমা জাহান রুনুর সভাপতিত্বে আয়োজিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের জেলা ম্যানেজার অক্ষয় কুমার সরকার।

প্রধান অতিথি তার বক্তব্যে হাম রুবেলা টিকাদান, বাল্যবিবাহ, নিরাপদ মাতৃত্ব, নারীর ক্ষমতায়ন, জন্ম  নিবন্ধন, শিশুর পরিচর্যা, পরিবেশ সুরক্ষা, মাদকের কুফল, ইভটিজিং, মোবাইলের অপব্যবহারসহ নানান বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিষদ আলোচনা করেন।

বিশেষ অতিথি তার বক্তব্যে গ্রাম আদালত সম্পর্কে জনগণকে অবহিত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গ্রাম আদালতের সদর উপজেলা সমন্বয়কারী গোলাম রব্বানী, আফসানা আক্তার, সৌরভ হাওলাদার প্রমুখ। উঠান বৈঠক শেষে সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com