সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
৩নং বহরা ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুল হক হামে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৭১ উৎসবমুখর পরিবেশে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদের জামিন নামঞ্জুর টক্সিক কর্মী হওয়ার লক্ষণগুলো কি আপনার আছে? জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে: প্রতিমন্ত্রী থানায় আসামীর ছবি নিতে গিয়ে সাংবাদিকের মোবাইল ভাঙচুরের অভিযোগ, স্থানীয় সাংবাদিকদের আসামির বিরুদ্ধে ক্ষোভ শেরপুরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

রুহুল আমিন রুকু, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর ঝাউকুটি সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আটক দুই যুবক হলেন, নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অষ্টমীর চর এলাকার বাগমারা গ্রামের সোলাইমান হোসেন এবং ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে উত্তর ঝাউকুটি সীমান্তের ১০৩৭ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে তারা ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় প্রবেশ করেন। এ সময় স্থানীয় ভারতীয়দের সহায়তায় বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

এ বিষয়ে কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক জানান, দুই বাংলাদেশি যুবক আটকের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। তাদের ফেরত আনার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com