রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার মোঃ আব্দুল ওহাব মন্ডল: শিক্ষা, রাজনীতি ও জনসেবায় পরিচিত এক ব্যক্তিত্ব হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সালাতু সালাম স্বয়ং আল্লাহ তাআলার আমল জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা লেবানন থেকে ২টি ড্রোন আঘাত হেনেছে ইসরাইলে: সামরিক বাহিনী অপরাধীদের আতঙ্ক,জনগণের আস্থার প্রতীক পুলিশের অভিযান পরিচালিত বোয়ালিয়া থানার সিভিল টিম তরুণ সমাজ এবারের বাজেটকে ‘সৃজনশীল অর্থনীতির’ বাজেট বলছে

পশ্চিমা সাংস্কৃতি ধীরে ধীরে আমাদের দেশীয় সংস্কৃতিকে গ্রাস করেছে-মাসুদ সাঈদী

  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পঠিত

জাকির হোসেনঃ
পিরোজপুর: পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, আমরা বাঙালি—তাই বাংলা সংস্কৃতি ধারণ করেই পথ চলতে চাই। বৈশাখের তাৎপর্য ও গুরুত্ব ধারণ করে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ভিনদেশি সংস্কৃতি পরিহার করে দেশীয় ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় জেলার জিয়ানগর উপজেলার সদর ইউনিয়নের সেতু সংলগ্ন বৈশাখী চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান।

এমপি মাসুদ সাঈদী বলেন, পশ্চিমা সংস্কৃতি ধীরে ধীরে আমাদের দেশীয় সংস্কৃতিকে গ্রাস করছে। এ অবস্থা থেকে উত্তরণে তরুণ প্রজন্মের মাঝে বাঙালিয়ানার চর্চা জোরদার করতে হবে। একটি জাতির অস্তিত্ব টিকে থাকে তার নিজস্ব ভাষা ও সংস্কৃতির ওপর—এ কথা উল্লেখ করে তিনি বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, অতীতের সরকার দেশীয় সংস্কৃতির চেয়ে ভিনদেশি সংস্কৃতি বিস্তারে বেশি আগ্রহী ছিল। তাদের লক্ষ্য ছিল বিদেশি শক্তিকে সন্তুষ্ট রেখে ক্ষমতায় টিকে থাকা, যা দেশের জন্য কল্যাণকর ছিল না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইন্দুরকানী থানার ওসি শামীম হাওলাদার, উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহম্মেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন, জিয়ানগর প্রেসক্লাবের সভাপতি খান মো. নাসির উদ্দীন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহিদুল ইসলাম শহিদ এবং ছাত্রদলের সভাপতি আল আমিনসহ অন্যান্যরা।

অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com