বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

আলোকিত লালমনিরহাটে উন্নয়নের নতুন দিগন্ত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পঠিত

মোহাম্মদ আব্দুল আজিজ ইসলাম সাগর স্টাফ রিপোর্টার রংপুর বিভাগঃ

লালমনিরহাট জেলায় দৃশ্যমান হতে শুরু করেছে উন্নয়নের নতুন ছোঁয়া। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, এমপি’র পরিকল্পনা ও উদ্যোগে জেলার বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম জো রদার করা হয়েছে। স্থানীয় জনগণের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের অবহেলিত অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং সামাজিক উন্নয়নে ইতোমধ্যে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

বিশেষ করে দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে পরিচিত লালমনিরহাটে নিরাপদ আশ্রয়কেন্দ্র নির্মাণ, ত্রাণ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সড়ক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নেও সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

মন্ত্রী দুলু বলেন, “লালমনিরহাট আমার হৃদয়ের দুটি নয়ন। এই জেলার মানুষের জীবনমান উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। আমরা চাই লালমনিরহাট একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ জেলায় পরিণত হোক।”

স্থানীয়রা মনে করছেন, এই ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকলে লালমনিরহাট উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন মডেলে পরিণত হবে। উন্নয়নের এই অগ্রযাত্রায় জেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।

সবমিলিয়ে, মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, এমপি’র নেতৃত্বে লালমনিরহাটে উন্নয়নের যে ধারা শুরু হয়েছে, তা আগামী দিনে আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সচেতন মহল

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com