বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

বাগেরহাটে কামনা সাগরে স্নান, সম্প্রীতির বন্ধনে গঙ্গাচন্না মিলন মেলা

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পঠিত

শত বছরের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের গঙ্গাচন্না গ্রামে অবস্থিত বাংলাদেশ অশ্বিণী সেবাশ্রমে অনুষ্ঠিত হয়ে গেল হরিনাম মহাযজ্ঞ ও মতুয়া ধর্মাবলম্বীদের মহামিলন মেলা।

বৃহস্পতিবার রাতে ধর্মীয় আচার ‘অধিবাস’-এর মধ্য দিয়ে এই আয়োজনের আনুষ্ঠানিক সূচনা হয়। পরদিন ১৭ এপ্রিল শুক্রবার থেকে শুরু হয় মূল অনুষ্ঠান। দুই দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, নামকীর্তন ও ভক্তদের অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

দুই দিনব্যাপী মহামিলন মেলায় লাখো ভক্ত ও দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে মন্দিরাঙ্গণসহ পুরো আশ্রম প্রাঙ্গণ। মতুয়া ধর্মাবলম্বী নারী-পুরুষের দলবদ্ধ উপস্থিতি, ঢাক-ঢোল ও ঝাঁঝরের তালে তালে নাম সংকীর্তন সব মিলিয়ে এক ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়, যা আশপাশের পুরো এলাকাকে প্রকম্পিত করে তোলে।

আশ্রম প্রাঙ্গণে অবস্থিত ঐতিহ্যবাহী ‘কামনা সাগর’ পুকুরকে ঘিরে ছিল ভক্তদের বিশেষ আকর্ষণ। ভোর থেকেই এখানে পবিত্র স্নানের জন্য উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই পুকুরে স্নান করলে পাপ মোচন হয়-এমন বিশ্বাসে দূর-দূরান্ত থেকে আগত ভক্তরা এখানে স্নান করে আধ্যাত্মিক প্রশান্তি লাভ করেন।

এই আয়োজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষও ভক্তদের সেবা-যতেœ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কেউ বিশুদ্ধ পানির ব্যবস্থা করছেন, কেউ বিশ্রামের জায়গা করে দিচ্ছেন-সব মিলিয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়।

প্রশাসনের সার্বিক তত্ত্বাবধান, নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতির কারণে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শৃঙ্খলা ও নিরাপত্তা। ফলে ভক্তরা নির্বিঘেœ তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে সক্ষম হন।বৈশাখী আমেজে মেলা প্রাঙ্গণে বসে নানা ধরনের দোকানপাট। খেলনা, মিষ্টি, গৃহস্থালির সামগ্রীসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে শতশত দোকানি জমজমাট বেচাকেনা করেন, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলে।

শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বাগেরহাট জেলা, মোল্লাহাট উপজেলা এবং চিতলমারী উপজেলা শাখার নেতৃবৃন্দ মন্দিরাঙ্গণ পরিদর্শন করেন। এ সময় নেতৃবৃন্দদের ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেন বাংলাদেশ মতুয়া বহুজন ঐক্য সমাজের সহ-সচিব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সনাতন ধর্মের প্রতিনিধি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ অশ্বিণী সেবাশ্রম গঙ্গাচন্নার সভাপতি কপিল কৃষ্ণ মন্ডল।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সেবাশ্রম কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীবণ কুমার গাইনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।জাতপাতের বিভেদ ভুলে একসাথে আনন্দ ভাগাভাগি করার এই দৃশ্য উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিতলমারী উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব ঠান্ডু ও তার সহযোগীরা এই অনুষ্ঠান সফল করতে নিরলস ভূমিকা পালন করেন।

উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় বৈশাখ মাসের শুরুতে অশ্বিনী গোসাইয়ের স্মরণে এখানে এই ধর্মীয় মহোৎসব, নামকীর্তন ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com