মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু), মাঠজুড়ে প্রচারণা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

ডিএমপির নতুন ট্রাফিক নির্দেশনা শোক দিবসে

  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০১৯
  • ৪০৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হবে আগামীকাল বৃহস্পবিার (১৫ আগস্ট)। এ উপলক্ষে নিরাপত্তার স্বার্থে এবং ভিভিআইপিদের চলাচল ও ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের জন্য ধানমন্ডি ও আশপাশ এলাকায় নতুন ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবর্গসহ বিভিন্ন স্তরের জনসাধারণ ধানমন্ডি-৩২, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন।
এ সময় ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকা থেকে বিভিন্ন পরিবহনযোগে এবং হেঁটে অসংখ্য নেতাকর্মীসহ সাধারণ জনগণের আগমন ঘটবে। এ উপলক্ষে ধানমন্ডি-৩২ এর চতুর্দিকে রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

বুধবার দুপুরে ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার বলেন, ‘অনুষ্ঠানে আগত অতিথিদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচল ও যানজট পরিহারের লক্ষ্যে ধানমন্ডি-৩২, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকায় চলাচলরত গাড়ি চালক ও ব্যবহারকারীদের ১৫ আগস্ট ভোর থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় ট্রাফিক নির্দেশনা অনুযায়ী চলাচল করতে অনুরোধ জানানো হচ্ছে।’

তিনি বলেন, ‘নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকা যানবাহনমুক্ত থাকবে। সোনারগাঁও ক্রসিং থেকে রাসেল স্কয়ার, সিটি কলেজ থেকে রাসেল স্কয়ার পর্যন্ত, ধানমন্ডি ২৭ থেকে রাসেল স্কয়ার পর্যন্ত সাধারণ যানবাহন চলাচল ও বন্ধ থাকবে। এ সব এলাকায় কার কিংবা মোটরসাইকেল পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একইভাবে বনানীতে শহীদদের কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘জাতীয় শোক দিবসের কর্মসূচি চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ডিএমপি জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে। নাগরিকদের যানবাহন চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটায় আন্তরিকভাবে আমরা দুঃখিত।’

যেভাবে চলাচল করবেন

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, শোক দিবসে মিরপুর-গাবতলী থেকে আগত রাসেল স্কয়ার-আজিমপুর অভিমুখী যাত্রীবাহী যানবাহন মানিকমিয়া অ্যাভিনিউ-ধানমন্ডি ২৭ ডানে মোড় নিয়ে শংকর-জিগাতলা-সাইন্সল্যাব হয়ে গন্তব্যে পৌঁছাবে।

নিউমার্কেট ও সাইন্সল্যাব থেকে আগত রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী যানবাহন ধানমন্ডি ২ নম্বর রোড বামে মোড় নিয়ে জিগাতলা-শংকর হয়ে গন্তব্যে পৌঁছাবে।

রেইনবো এফডিসি থেকে আগত রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী বাস সোনারগাঁও ক্রসিং বামে মোড় নিয়ে বাংলামোটর দিয়ে শাহবাগ হয়ে গন্তব্যে পৌঁছাবে।

আমন্ত্রিত অতিথিদের গমনাগমনের পথ-মানিকমিয়া অ্যাভিনিউ-ধানমন্ডি ২৭-মেট্রো শপিংমল ডানে মোড়-আহসানিয়া মিশন ক্রসিং বামে মোড়-৩২ নম্বর পশ্চিম প্রান্তে পৌঁছাবে।

পার্কিং :

৩২ নম্বর ব্রিজের উত্তরের ১১ নম্বর রোডের উত্তর ও পশ্চিম প্রান্ত (পতাকাবাহী, পিজিআর, এসএসএফ, ফায়ার সার্ভিস, বাহিনীর প্রধানসহ আইজিপি ও সচিব পদমর্যাদার সব গাড়ি)।

৩২ নম্বর ব্রিজের দক্ষিণে পূর্ব ও পশ্চিম প্রান্ত এমপিসহ রাজনৈতিক নেতাদের সব গাড়ি। এবং আহসানিয়া মিশনের উত্তর রাস্তা আইনশৃঙ্খলা বাহিনীর সব গাড়ি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com