রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তুরাগে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক হত্যা মামলার ২ আসামী গ্রেফতার দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা নিহত: সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে আমরাই ‘বিজয়ী’: ইরানের স্পিকার প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান রাত ৩টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার বজ্রপাত থেকে রক্ষা পেতে যা করবেন রিহ্যাবের নতুন নেতৃত্বে আলী আফজাল ও আবদুর রাজ্জাক

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা নিহত: সেনাবাহিনী

  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পঠিত

লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান লড়াইয়ে ইসরাইলের এক সেনাসদস্য নিহত হয়েছে। এই সপ্তাহেই অঞ্চলটিতে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

জেরুজালেম থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আশদোদ শহরের বাসিন্দা ৩১ বছর বয়সী লিদোর পোরাত দক্ষিণ লেবাননে যুদ্ধে নিহত হন। তিনি ৭৬৯তম আঞ্চলিক ব্রিগেডের ৭১০৬তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন।’ তবে ঘটনার বিস্তারিত তথ্য জানানো হয়নি।

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে ছয় সপ্তাহের যুদ্ধে এখন পর্যন্ত মোট ১৫ ইসরাইলি সেনা নিহত হয়েছে। সামরিক তথ্যের ভিত্তিতে এএফপি এই হিসাব প্রকাশ করেছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের স্থায়ী সমাপ্তি ঘটাতে চলমান বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই এই যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু যুদ্ধবিরতি শুরুর পর দক্ষিণ লেবাননে এ নিয়ে দুই ইসরাইলি সেনার মৃত্যুর ঘটনা ঘটেছে।

লেবাননে সর্বশেষ দফার সংঘর্ষ শুরু হয় ২ মার্চ। সেদিন তেহরান-সমর্থিত হিজবুল্লাহ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে ইসরাইলে রকেট হামলা চালায়। মার্কিন-ইসরাইল যৌথ হামলার প্রথম দফায় ওই নেতা প্রাণ হারান।

এর জবাবে ইসরাইল বৈরুত ও দেশটির দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালানো শুরু করে। একই সঙ্গে এলাকাগুলোতে স্থল অভিযানও পরিচালনা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com