রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার মোঃ আব্দুল ওহাব মন্ডল: শিক্ষা, রাজনীতি ও জনসেবায় পরিচিত এক ব্যক্তিত্ব হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সালাতু সালাম স্বয়ং আল্লাহ তাআলার আমল জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা লেবানন থেকে ২টি ড্রোন আঘাত হেনেছে ইসরাইলে: সামরিক বাহিনী অপরাধীদের আতঙ্ক,জনগণের আস্থার প্রতীক পুলিশের অভিযান পরিচালিত বোয়ালিয়া থানার সিভিল টিম তরুণ সমাজ এবারের বাজেটকে ‘সৃজনশীল অর্থনীতির’ বাজেট বলছে

ওয়াশিংটন-তেহরান আলোচনার আগে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পাকিস্তানি প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পঠিত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এসময় চলমান সংঘাত অবসানে মধ্যস্থতা করতে তার সরকারের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি। ইসলামাবাদে মার্কিন-ইরান প্রত্যাশিত আলোচনার আগেই এই ফোনালাপ হয়।

বার্তাসংস্থা এএফপি ইসলামাবাদ থেকে এ খবর জানিয়েছে।

শরীফ এক্স-এ দেওয়া পোস্টে লিখেছেন, ‘আজ সন্ধ্যায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে পরিবর্তনশীল আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আমার একটি আন্তরিক ও গঠনমূলক আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘টেকসই শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতায় আন্তরিক ও নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকায় পাকিস্তান সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানের সঙ্গে আলোচনার জন্য একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পাঠাচ্ছেন।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মাত্র একদিন আগে এ আলোচনা হওয়ার কথা রয়েছে।

তবে আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি তেহরান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com