রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার মোঃ আব্দুল ওহাব মন্ডল: শিক্ষা, রাজনীতি ও জনসেবায় পরিচিত এক ব্যক্তিত্ব হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সালাতু সালাম স্বয়ং আল্লাহ তাআলার আমল জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা লেবানন থেকে ২টি ড্রোন আঘাত হেনেছে ইসরাইলে: সামরিক বাহিনী অপরাধীদের আতঙ্ক,জনগণের আস্থার প্রতীক পুলিশের অভিযান পরিচালিত বোয়ালিয়া থানার সিভিল টিম তরুণ সমাজ এবারের বাজেটকে ‘সৃজনশীল অর্থনীতির’ বাজেট বলছে

ভার্চুয়াল কোর্ট বাতিলের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সাধারণ আইনজীবীরা। তারা জানান, হাইকোর্ট বিভাগে প্রতি বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত অযৌক্তিক এবং তা প্রত্যাহার করা উচিত।

মঙ্গলবার (২১ এপ্রিল) সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে দুই শতাধিক আইনজীবী অংশ নেন।

বিক্ষোভে আইনজীবীরা বলেন, জাতীয় সংসদে জানানো হয়েছে দেশে কোনো জ্বালানির সংকট নেই। অথচ জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে ভার্চুয়ালি কোর্ট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারকে হেয় করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা গভীর ষড়যন্ত্র।

আইনজীবীরা অবিলম্বে ভার্চুয়ালি কোর্ট পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান।

এ সময় আইনজীবীরা ভার্চুয়াল কোর্ট প্রত্যাহারের দাবিতে নানান স্লোগান দেন। দুই শতাধিক আইনজীবী মানবন্ধনে অংশ নেন।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে।

প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং সুপ্রিম কোর্টের জারি করা প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে প্রতি বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। সপ্তাহের অন্যান্য কার্যদিবসে সশরীরে উপস্থিতির মাধ্যমে আদালত পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com