শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী ঝিনাইদহে ট্রাক চাপায় এক নারী নিহত মধ্যপ্রাচ্যে সবার স্বার্থেই স্থিতিশীলতা জরুরি: ফরাসি প্রেসিডেন্ট রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন রাজা চার্লস মুন্সীগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার প্রদান রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩১ কালিয়াকৈরে স্বামী স্ত্রীর প্রতারণার ফাঁদে পড়ে দিশেহারা অনেক ব্যবসায়ী, প্রাণনাশের হুমকি ইরাকে সশস্ত্র গোষ্ঠীর নেতার তথ্য পেতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের জাপানের উত্তরাঞ্চলীয় শহরে ছড়িয়ে পড়ছে দাবানল

বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ০ বার পঠিত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই।

আজ শুক্রবার দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের দ্বার উন্মোচন ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ, মানবাধিকার কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার বিভাগীয় সচিবালয় আইনের বিষয়ের অনেকে প্রশ্ন তুলছেন। প্রতিটি আইন যাচাই বাছাই করে সংসদে বিল আকারে আনা হবে।

মন্ত্রী বলেন, অনেকেই বলছেন বিএনপি জুলাই সনদ অস্বীকার করছে। অথচ বিএনপি ধমনীতে জুলাই সনদ ধারণ করে। জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, জুলাই সনদের বিষয়ে  বিএনপি যে অঙ্গীকার করেছিল তা অক্ষরে অক্ষরে পালন করবে।

আইনমন্ত্রী বলেন, মাজদার হোসেনের উদাহরণ দিয়ে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হচ্ছে। আমরা মাজদার হোসেনের মতো দুর্নীতিগ্রস্ত বিচার বিভাগ গড়তে চাই না।

বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই।

যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বক্তৃতা করেন।

এর আগে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান যশোর শহরের কারবালা কবরস্থানে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। পরে তিনি শহরের পুরাতন জেলা জজ আদালত পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com