রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার মোঃ আব্দুল ওহাব মন্ডল: শিক্ষা, রাজনীতি ও জনসেবায় পরিচিত এক ব্যক্তিত্ব হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সালাতু সালাম স্বয়ং আল্লাহ তাআলার আমল জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা লেবানন থেকে ২টি ড্রোন আঘাত হেনেছে ইসরাইলে: সামরিক বাহিনী অপরাধীদের আতঙ্ক,জনগণের আস্থার প্রতীক পুলিশের অভিযান পরিচালিত বোয়ালিয়া থানার সিভিল টিম তরুণ সমাজ এবারের বাজেটকে ‘সৃজনশীল অর্থনীতির’ বাজেট বলছে

খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকশিত হয় : হুইপ বকুল

  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পঠিত

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে।

আজ শুক্রবার বিকেলে খুলনার খালিশপুরে বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের ৬১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় একটি বহুমুখী ও ডাবল শিফট শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি ২০১৭ সালে দেশের মধ্যে শ্রেষ্ঠ মাল্টিমিডিয়া শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করে এবং ‘স্কুল অব ফিউচার’ হিসেবে বিশেষ পরিচিতি লাভ করে।

খুলনার খালিশপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই প্রতিষ্ঠানটি বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নিকটবর্তী এলাকায় গড়ে ওঠা একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যালয়টি ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে মাল্টিমিডিয়া ক্লাস বাস্তবায়নের ক্ষেত্রে এই বিদ্যালয়কে অনুসরণযোগ্য প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে পরিপত্রও জারি করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চলের উপ-পরিচালক মো. কামরুজ্জামান এবং বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সদস্য ও কেসিসির ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ খায়রুজ্জামান খোকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com