রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার মোঃ আব্দুল ওহাব মন্ডল: শিক্ষা, রাজনীতি ও জনসেবায় পরিচিত এক ব্যক্তিত্ব হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সালাতু সালাম স্বয়ং আল্লাহ তাআলার আমল জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা লেবানন থেকে ২টি ড্রোন আঘাত হেনেছে ইসরাইলে: সামরিক বাহিনী অপরাধীদের আতঙ্ক,জনগণের আস্থার প্রতীক পুলিশের অভিযান পরিচালিত বোয়ালিয়া থানার সিভিল টিম তরুণ সমাজ এবারের বাজেটকে ‘সৃজনশীল অর্থনীতির’ বাজেট বলছে

ইরাকের বিরুদ্ধে কুয়েত সীমান্ত চৌকিতে ড্রোন হামলার অভিযোগ

  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পঠিত

কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, প্রতিবেশী ইরাকের দিক থেকে আসা দুটি ড্রোন শুক্রবার দেশটির উত্তর সীমান্তে চৌকিতে আঘাত হেনেছে। এতে অবকাঠামোগত ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এ হামলার দায় এখনও কোনো ইরাকি গোষ্ঠী স্বীকার করেনি। তবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ঘটনার তদন্ত করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সামরিক বাহিনী দাবী করেছে, ‘শুক্রবার সকালে কুয়েতের উত্তরাঞ্চলের দুটি স্থলসীমান্ত চৌকিতে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। ইরাক থেকে আসা ফাইবার-অপটিক ক্যাবল দ্বারা পরিচালিত বিস্ফোরকবাহী দুটি ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়। এতে বস্তুগত ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।’

ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আবদেল আমির আল-শাম্মারি কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে এই হামলার নিন্দা করেছেন।

তিনি বলেছেন, এ ধরনের হামলা ‘দুই ভ্রাতৃপ্রতিম দেশের সম্পর্কের সুনাম ক্ষুণ্ন করে।’ দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকসহ বিভিন্ন অঞ্চলে শত্রু ঘাঁটিতে প্রায় প্রতিদিন হামলার দাবি করতে থাকে। তবে যুদ্ধবিরতির পর তারা তাদের তৎপরতা স্থগিত রাখার কথা জানায়।

যদিও উপসাগরীয় দেশগুলোর অভিযোগ যুদ্ধবিরতির পরও এসব গোষ্ঠীর হামলা অব্যাহত রেখেছে। এজন্য ইরাকি প্রতিনিধিদের তলব করে প্রতিবাদও জানিয়েছে তারা।

উপসাগরীয় দেশগুলোর মতো ইরাকও যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। বাগদাদে মার্কিন দূতাবাসসহ মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা এবং দেশটিতে থাকা ইরানপন্থী গোষ্ঠীগুলো বারবার হামলার শিকার হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com